ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যারা
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি –
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।
একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে ভালুকা উপজেলা। এখানে মোট ভোটার রয়েছে ৩ লাখ,৩৫ হাজার,৯ শত,৯৫ জন এর মাঝে পূরুষ ১লাখ,৬৭ হাজার, ৩শত ৭জন ও নারী ১লাখ,৬৮ হাজার,৬শত৮৬জন।তৃতীয় লিঙ্গের ২জন।
উপজেলা পরিষদের ভোটকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। সমৃদ্ধির অগ্রযাত্রায় ভালুকা
উপজেলা “গ্রাম হবে শহর” গড়তে গণসংযোগ ও দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক এবং স্কুল কলেজসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
সম্ভাব্য প্রার্থীরা হলেন ভালুকা উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভালুকা উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ভালুকা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম সরকার, ময়মনসিংহ জেলা আ’লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল,
ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিন রাত সভা-সমাবেশ, উঠান বৈঠক ও নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি।আগামী উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়ে ভালুকা উপজেলাকে সন্ত্রাস, মাদকমুক্ত,গ্রুপিং ও প্রহসনমুক্ত, উন্নত, সমৃদ্ধ, পরিবেশ বান্ধব, আধুনিক ভালুকা গড়ে তুলার প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































